
সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একমত চীন-ইন্দোনেশিয়া
সামরিক সম্পর্ক আরও জোরদার করা এবং খনিজ, জ্বালানি ও প্রযুক্তি খাতে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে চীন ও ইন্দোনেশিয়া। আজ (শুক্রবার, ২১ আগস্ট) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনার মধ্যে চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে জাকার্তা।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঐতিহাসিক নির্বাচনি বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। গতকাল (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি মার্কিন জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার সফল মেয়াদ কামনা করছেন।