
কার্ডের মাধ্যমে সাধারণ প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
বিভিন্ন কার্ডের মাধ্যমে সরকার সাধারণ প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (সোমবার, ৬ জুলাই) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা বা যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ধানমণ্ডি ৩২-সহ আশপাশের এলাকায় পুলিশি চেকপোস্ট বসিয়ে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

৩ মাসের মধ্যে আরও ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী তিন মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র্যাব
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে যদি কেউ অস্ত্র দিয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটায়, তারা ঝুঁকির মধ্যে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শঙ্কা নেই, সতর্ক অবস্থানে ডিএমপি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৩ জুন। দিনটিকে ঘিরে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। তবে ডিএমপি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান
এসএসএফের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী
একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফ-এর পিছিয়ে থাকার কোনোই সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কাতারে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ‘এখন টিভির’ চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে স্যাটেলাইট টেলিভিশন ‘এখন টিভি’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৯ জুন) স্থানীয় সময় রাত ১০টায় রাজধানী দোহার আল জাদিদ এলাকার মধুবন রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেন প্রবাসীরা।

আইন করে নতুন নামে এলিট ফোর্স করার কথা ভাবা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন আইনের মাধ্যমে নতুন নামে এলিট ফোর্স করার কথা ভাবছে সরকার। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন আইন ও নামে নতুন এলিট ফোর্স করার কথা সরকার ভাবছে। শিগগিরই এ বিষয় আইন প্রণয়ন করা হবে। সে আইনে এলিট ফোর্স পরিচালিত হবে।’

এবারের ভোট হবে দিনের বেলায়, রাতে নয়: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এবারের ভোট হবে দিনের বেলায়, রাতে নয়। অন্তর্বর্তী সরকার ভোটের উপযুক্ত এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করছে। আজ (বুধবার, ১ অক্টোবর) সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে জয়ী হবে বিএনপি: আলহাজ্ব নুরুল ইসলাম মনি
বাংলাদেশের মাটিতে আর কোনো ষড়যন্ত্র হতে দেবো না এবং তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে জয়ী হবে বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি। আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরগুনায় এ মন্তব্য করেন তিনি।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বহু গণতান্ত্রিক আন্দোলন, নব্বই ও চব্বিশের মতো গণঅভ্যুত্থান পেরিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (সোমবার, ১ সেপ্টেম্বর)। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের এ দিনে বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।