প্রথম বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ১৯ এপ্রিল) সংসদ ভবনে কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য হুইপ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), ডা. মো. মাহাবুবুর রহমান, মীর আহমাদ বিনকাসেম, এ বি এম মোশাররফ হোসেন, হুমাম কাদের চৌধুরী এবং আখতার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

১৫ ফেব্রুয়ারি ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক: প্রেস সচিব
আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।