
সবার সহযোগিতা পেলে ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
সকলের সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) দুপুরে ঢাকা সেনানিবাসে অফিসার ও সৈনিকদের এক প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ প্রত্যাশা ব্যক্ত করেন।

সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী
সেনাসদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) ঢাকা সেনানিবাসে অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদ প্রীতিভোজে অংশগ্রহণ করেন তিনি।

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশান বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান তিনি।

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল আজহার দিনে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মমতাময়ী মা খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
ঈদুল আজহার দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানান।

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ২৭ মে) ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশি কূটনীতিকরা জাতীয় ঈদগাহ ময়দানের এ প্রধান জামাতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

পবিত্র ঈদুল আজহা কাল
সারা দেশে আগামীকাল (বৃহস্পতিবার, ২৮ মে) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা উদযাপনে প্রস্তুত দেশবাসী।

প্রথম একশ’ দিনে দুইশ’ উদ্যোগ: প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পথে সরকার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম একশ’ দিনে দুইশ’ উদ্যোগ ও প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে জনজীবন ও সমাজে এরই মধ্যে দৃশ্যমান প্রভাব পড়তে শুরু করেছে, যা জাতির সামনে নতুন আশাবাদ ও ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে।

‘সাইডলাইনে থেকে খেলোয়াড়দের উৎসাহ দেয়া’ ফেনীর সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর উপহার
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার পেয়েছেন ফেনীর স্কুলশিক্ষক খালেদা আক্তার খানম পলি। গতকাল (মঙ্গলবার, ২৬ মে) রাতে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক শহরের সুফি সদর উদ্দিন সড়কের বাসায় গিয়ে তার হাতে উপহার তুলে দেন।

বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার জন্য প্রার্থনা করছি—ঈদের শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২৬ মে) প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ শুভেচ্ছাবার্তা জানান। শুভেচ্ছা জানিয়ে তিনি এ পোস্টে লিখেছেন, আমি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।

ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে যুক্ত হলো বিশেষ কোচ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে বিশেষ কোচ যুক্ত করা হয়েছে। ঈদ উপলক্ষে ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ননস্টপ চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে নারী যাত্রীদের জন্য এ বিশেষ কোচ সার্ভিস চালু করা হয়।