
প্রশাসনিক কর্মকর্তা যোগ না দেয়ায় চরম ভোগান্তিতে হুগড়া ইউনিয়নের বাসিন্দারা
এক মাসেরও বেশি সময় আগে বদলির অর্ডার হয় ইউপি প্রশাসনিক কর্মকর্তা ডিএম শরিফুল ইসলামের। কিন্তু রহস্যজনক কারণে যোগদান না করায় ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হয়। দিন যত যাচ্ছে ততই মানুষের ভোগান্তি বাড়ছে। এ বিষয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেও কোনো সুরাহা হচ্ছে না। নাগরিক সেবা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

পদত্যাগ করেছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৪০ প্রশাসনিক কর্মকর্তা, ভেঙে পড়েছে শিক্ষা কার্যক্রম
প্রায় সব প্রশাসনিক পদের কর্মকর্তাদের পদত্যাগে ভেঙে পড়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষা কার্যক্রম। ১৮ জুলাই বিশ্ববিদ্যালয় খুলে দিলেও শুরু হয়নি ক্লাস, বন্ধ আছে নিজস্ব পরিবহন সেবাও। দুই মাসেও শেষ করা যায়নি প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম। প্রতিষ্ঠার দেড় দশকে নানা কারণে স্থবির হওয়া এ ক্যাম্পাসে এবার শিক্ষার সুষ্ঠু পরিবেশ চান শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়টির এমন পরিস্থিতির জন্য দলীয় প্রশাসনকে দুষছেন শিক্ষকরা।