
চিঠি দিয়ে হুমকি: বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত
বরগুনায় কাফনের কাপড় ও আগরবাতি পাঠিয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল লতিফ স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।

চরম খাদ্য সংকট : অনিশ্চয়তায় মিয়ানমারের দেড় কোটি মানুষ
একসময় চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ মিয়ানমার এখন ভুগছে চরম খাদ্য সংকটে। দেশটিতে খাদ্য অনিশ্চয়তায় ভুগছে এমন মানুষের সংখ্যা প্রায় দেড় কোটি। জান্তা সরকার বেশ চালাকির সঙ্গে পুরো বিষয়টি গোপন করে যাচ্ছে। স্বেচ্ছাসেবী কোনো সংস্থাকেই মিয়ানমারে প্রকাশ্যে কাজ করতে দিচ্ছে না সেনাশাসিত জান্তা সরকার। দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকিও। সেনাবাহিনী আর বিদ্রোহীদের সংঘাতপূর্ণ এলাকাগুলোর অবস্থা সবচেয়ে করুণ। বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য।