এক লাখ কর্মী ছাঁটাইয়ের পথে ফক্সওয়াগন
ইউরোপের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন আগামী কয়েক বছরে তাদের বৈশ্বিক কর্মী বাহিনীর ১৫ শতাংশ বা প্রায় ১ লাখ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। জার্মানির স্থানীয় প্ল্যান্টগুলোতেই মূলত এ ছাঁটাই প্রক্রিয়া চালানো হবে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির ব্যবসায়িক সাময়িকী ‘ম্যানেজার ম্যাগাজিন’। খবর এনগ্যাজেটের।