
দাওরায়ে হাদিস মেধাতালিকায় দেশসেরা যারা
কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফল (Dawra-e-Hadith Result 2026) আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় এ বছর ছাত্রদের মধ্যে দেশসেরা হয়েছেন ঢাকার খালেদ হাছান এবং ছাত্রীদের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছেন আসমা।

কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বাংলাদেশ কওমি মাদরাসার (Qawmi Madrasa of Bangladesh) সর্বোচ্চ বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ১৪৪৭ হিজরি (২০২৬ খ্রিষ্টাব্দ) এর দাওরায়ে হাদিস বা মাস্টার্স সমমান পরীক্ষার ফল (Dawra-e-Hadith Exam Result) আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এ বছর গড় পাশের হার ৮৯.৯৯ শতাংশ।

দাওরায়ে হাদিসের ফল প্রকাশের তারিখ ঘোষণা, দেখবেন যেভাবে
কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪৭ হিজরির দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার (৪ শাওয়াল ১৪৪৭ হিজরি) দুপুর ২টার পর আনুষ্ঠানিকভাবে এই ফল (Result) ঘোষণা করা হবে।

বেফাক পরীক্ষার ফল প্রকাশ: গড় পাশের হার ৮০.৯৫%, দেখবেন যেভাবে
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (Befaq)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফল (Result) আজ (বুধবার, ১৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বেলা ১১টায় রাজধানীর যাত্রাবাড়ীস্থ বেফাক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক (Maulana Mahfuzul Huq)। এবারের পরীক্ষায় গড় পাশের হার ৮০.৯৫ শতাংশ।

বার কাউন্সিল ভাইভা পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বাংলাদেশ বার কাউন্সিল (Bangladesh Bar Council) কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক বা ভাইভা পরীক্ষার (Viva Voce Exam) চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় সর্বমোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। গতকাল রোববার (১৫ মার্চ ২০২৬) বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাছাই পরীক্ষার ফল প্রকাশ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (Ministry of Home Affairs) অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (Department of Narcotics Control - DNC) নবম গ্রেডের তিন ক্যাটাগরির পদের বাছাই পরীক্ষার ফল (Preliminary Exam Result) প্রকাশ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (Bangladesh Public Service Commission - BPSC) অফিশিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: এক ক্লিকেই দেখবেন যেভাবে
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল (Admission Test Result) প্রকাশ করেছে। ১ মার্চ (রবিবার) রাতে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়। ৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং (BSc in Nursing), ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা এখন তাদের ফল অনলাইনে দেখতে পারবেন।

৮৪ শিক্ষার্থীর সবাই পেল বৃত্তি! দেশসেরা ফলে চমকে দিলো যে স্কুল
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলে (Junior Scholarship Result 2026) সারা দেশে প্রথম স্থান অর্জন করে এক অনন্য ও ঐতিহাসিক কৃতিত্ব দেখিয়েছে দিনাজপুরের চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল (Ideal Residential Model School, Chirirbandar)। প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী ৮৪ জন শিক্ষার্থীর মধ্যে ৮৪ জনই বৃত্তি পেয়ে শতভাগ সাফল্যের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।

জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তরা কে কত টাকা পাবে?
দেশের স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রতীক্ষিত জুনিয়র ও ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার ফল ২০২৬ (Junior and Ebtadayee Scholarship Result 2026) আজ প্রকাশিত হয়েছে। বুধবার দুপুর দেড়টায় এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর সব বোর্ড মিলিয়ে মোট ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার পুনঃমূল্যায়নের ফল (Degree 3rd Year Rescrutiny Result) অবশেষে প্রকাশিত হয়েছে। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় এই ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

জুনিয়র বৃত্তি পরীক্ষা: সব বোর্ডের ফল একসঙ্গে দেখুন
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল (Junior Scholarship Result 2026)। বুধবার বেলা দেড়টার দিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন। এবারের ফলাফলে মেধা ও সাধারণ কোটা মিলিয়ে মোট ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হয়েছে।

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল দেখা যাবে দুইভাবে
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) বেলা ১টায় প্রকাশিত হতে যাচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল (Junior Scholarship Result 2026)। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (Secondary and Higher Education Division) আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করবে। একইসঙ্গে দেশের সকল শিক্ষা বোর্ড বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নামের তালিকা সংবলিত ফলের গেজেট (Result Gazette) প্রকাশ করবে।