ফাঁসির আসামি

রায় থেকে ফাঁসি, মৃত্যুদণ্ড কার্যকরের আইনি ধাপগুলো কী কী?
বিচারিক আদালতে (Trial Court / Lower Court) কোনো আসামির মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর তা কার্যকর করার আগ পর্যন্ত বেশ কিছু জটিল ও বাধ্যতামূলক আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সংবিধান ও কারাবিধি (Constitution and Bangladesh Jail Code) মোতাবেক এসব প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। আসামিরা চাইলে বাধ্যতামূলক ধাপগুলোর পাশাপাশি অতিরিক্ত কিছু আবেদনও করতে পারে। বাধ্যতামূলক কার্যক্রম এবং আসামির সব আবেদন চূড়ান্ত নিষ্পত্তি করেই কেবল ফাঁসি কার্যকর করার আইনি বিধান রয়েছে।

চূড়ান্ত রায়ের আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কনডেম সেলে রাখা যাবে না: হাইকোর্ট
মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারের কনডেম সেলে রাখার সিদ্ধান্ত অবৈধ ও বেআইনি বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী দুই বছরের মধ্যে কনডেম সেলে থাকা আড়াই হাজার আসামিকে সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে। হাইকোর্টের এ রায়কে যুগান্তকারী বলছেন আইনজীবীরা।