কলকাতা হোটেল অগ্নিকাণ্ডে ১৮ মৃত্যু; লাইসেন্স নীতি বদলাচ্ছে পশ্চিমবঙ্গ
ভারতের পশ্চিমবঙ্গে পৃথক দুটি হোটেলে অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যুর পর হোটেল, লজ ও গেস্টহাউসের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়ার অভ্যন্তরীণ ত্রুটিগুলো খতিয়ে দেখতে শুরু করেছে রাজ্য সরকার। সম্প্রতি বীরভূম জেলার তারাপীঠ ও কলকাতার মির্জা গালিব স্ট্রিটের দুটি হোটেলে এসব মর্মান্তিক ঘটনা ঘটে। দুটি দুর্ঘটনায় ৯ জন করে মোট ১৮ জন প্রাণ হারান। বার্তা সংস্থা ইন্দো-এশিয়া নিউজ সার্ভিসর বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।