নাটোরের মোকাম থেকে এক দিনে ৩৫ হাজার পিস চামড়া সংগ্রহ
দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরে গত ২৪ ঘণ্টায় ২০ থেকে ২৫ হাজার গরু এবং খাসি বকরিসহ অন্যান্য প্রাণীর ৩০ থেকে ৩৫ হাজার পিস চামড়া সংগ্রহ করা হয়েছে। জেলা চামড়া ব্যবসায়ী সমিতি গ্রুপের সভাপতি সায়দার রহমান খান এ তথ্য জানিয়েছেন।