বরগুনায় সাঁকো পাড় হতে গিয়ে খালে পড়ে বৃদ্ধের মৃত্যু
বরগুনা সদর উপজেলায় সাঁকো পার হওয়ার সময় খালে পড়ে পানিতে ডুবে বারেক শিকদার (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ৩০ আগস্ট) ভোররাতে সদর উপজেলার ছোট গৌরীচন্না এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বারেক শিকদার ওই এলাকার স্থানীয় বাসিন্দা।