
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: মাহদী আমিন
দেশের তৃণমূল ও প্রান্তিক পর্যায়ের সব শিক্ষার্থীকে সমান সুযোগ দিয়ে একটি বৈষম্যহীন, দক্ষ ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন। আজ (সোমবার, ২৯ জুন) রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোমরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে— শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী
সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ জাতীয় প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, আমাদের সব আয়োজন তোমাদের ঘিরে। কারণ, আমরা এখন আছি, পরে থাকবো না; কিন্তু তোমরা থাকবে। ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব তোমরা দেবে।

নানা আয়োজনে দেশে পালিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস
নানা আয়োজনে বাংলাদেশে পালিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস-২০২৫। রাজধানীতে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ স্বীকৃত ও অত্যন্ত গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি স্বীকৃত ও অত্যন্ত গ্রহণযোগ্য নাম। দেশের শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সব চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছেন।