
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতার ঢাকা ত্যাগ
পবিত্র হজ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (বুধবার, ২০ মে) দুপুরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

গঠনমূলক বিরোধী শক্তি হিসেবে জামায়াত সক্রিয় ভূমিকা রাখবে-ডা. শফিকুরকে প্রধান উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবে বলে।’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ এক প্রেস ইনভাইটেশনে এ তথ্য জানিয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পর এবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির কেন্দ্রীয় সুরা সদস্য সিরাজুল ইসলাম।

দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হওয়া একটি দলকে আর ভোট দেবে না জনগণ: তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হওয়া একটি দলকে আর ভোট দেবে না জনগণ। আজ (শনিবার, ১৫ নভেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জামায়াত আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে ইসলামী আন্দোলন বাংলাদেশ
হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ। আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসপাতালে আসেন।

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে সারা দেশের সকল জেলা ও মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আগামীকাল ১৭ জুলাই (বৃহস্পতিবার) এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আজ (বুধবার, ১৬ জুলাই) এক বিবৃতিতে এ কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

‘এ অবস্থায় নির্বাচন হলে তা হবে নির্বাচন ব্যবস্থাকে গণহত্যার শামিল’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আবার যদি এ অবস্থায় একটা নির্বাচন হয় তা হবে নির্বাচন ব্যবস্থার গণহত্যার শামিল। আজ (শনিবার, ৫ জুলাই) বিকেলে ফেনীর একটি কমিউনিটি সেন্টারে জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

গাজায় যুদ্ধবিরতি কার্যকরসহ দশ দফা দাবি জামায়াতে ইসলামীর
গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা ও অবিলম্বে হামলা বন্ধ করাসহ দশ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগ।

‘রাজনৈতিক মতপার্থক্য যেন মতবিরোধে পরিণত না হয়’
রাজনৈতিক মতপার্থক্য যেন মতবিরোধে পরিণত না হয় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (রোববার, ১৬ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রকৌশলীদের নিয়ে আয়োজিত এক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আছিয়া হত্যার বিচারসহ ৫ দফা দাবি জামায়াত মহিলা বিভাগের
এক সপ্তাহের মধ্যে শিশু আছিয়া হত্যার বিচারসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। আজ (শনিবার, ১৫ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। এসময় বক্তারা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সরকারের কাছে ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করতে দাবি জানান।