বাংলাদেশ ব্যাংক
খেলাপি ঋণের লাগাম টানতে বাংলাদেশ ব্যাংকের ‘ওয়ান টাইম এক্সিট’ সুবিধা চালু

খেলাপি ঋণের লাগাম টানতে বাংলাদেশ ব্যাংকের ‘ওয়ান টাইম এক্সিট’ সুবিধা চালু

দেশের ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান খেলাপি ঋণ কমিয়ে, আদায় বাড়াতে এবং ব্যাংকগুলোর নতুন ঋণ দেওয়ার সক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ‘ওয়ান টাইম এক্সিট’ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার আওতায় নির্ধারিত শর্ত পূরণ করে মন্দ ও ক্ষতিজনক শ্রেণির খেলাপি ঋণগ্রহীতারা এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে ঋণ নিষ্পত্তির সুযোগ পাবেন।

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

সরকারি রাজস্ব ও অন্যান্য সব ধরনের সরকারি প্রাপ্তি জমার ক্ষেত্রে আগামীকাল থেকে এ-চালান ব্যবস্থা বাধ্যতামূলক করেছে সরকার। আজ (মঙ্গলবার, ৩০ জুন) অর্থ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে (টিএসএ) জমা নিশ্চিত করা, নগদ ব্যবস্থাপনা আরও কার্যকর করা, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি এবং ম্যানুয়াল চালান ব্যবস্থা পুরোপুরি বন্ধ করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তুতি ছাড়াই ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, বাস্তবায়ন নিয়ে আশঙ্কা

প্রস্তুতি ছাড়াই ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, বাস্তবায়ন নিয়ে আশঙ্কা

১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলকভাবে বাংলা কিউআর চালুর সিদ্ধান্ত হলেও এখনও অনেক ব্যবসায়ী জানেনই না বাংলা কিউআর সম্পর্কে। প্রস্তুতি ও সচেতনতা ছাড়া বাধ্যতামূলক বাস্তবায়ন উল্টো প্রত্যাশার পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে শঙ্কা অর্থনীতিবিদদের। তারা বলছেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে বরং বড় করফাঁকিদাতাদের কার্যকরভাবে করের আওতায় আনাই হবে রাজস্ব বাড়ানোর আরও বাস্তবসম্মত উপায়।

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ২৫ জুন ২০২৬

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ২৫ জুন ২০২৬

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয় (Remittance inflow in Bangladesh) এবং আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে প্রতিদিনের বৈদেশিক মুদ্রা বিনিময় হার (Foreign currency exchange rate) জানার প্রতি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের আগ্রহ ব্যাপক। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬) দেশের মুদ্রাবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য–সংকটসহ বিভিন্ন বৈশ্বিক কারণে গত কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে, তবে বাজারে দামের বাড়তি প্রবণতাই বেশি দেখা যাচ্ছে।

৪০ মাস পর ৩৬ বিলিয়নের ঘরে রিজার্ভ, কাটছে ডলারের সংকট

৪০ মাস পর ৩৬ বিলিয়নের ঘরে রিজার্ভ, কাটছে ডলারের সংকট

দীর্ঘ প্রতীক্ষার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের স্বস্তি ফিরেছে। দীর্ঘ ৪০ মাস পর দেশের গ্রস বা মোট রিজার্ভ আবারও ৩৬ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ জুন পর্যন্ত দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৬১০ কোটি মার্কিন ডলারে। আজ (বুধবার, ২৪ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭ দশমিক ৮ শতাংশ বেড়েছে

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭ দশমিক ৮ শতাংশ বেড়েছে

চলতি অর্থবছরেও বাংলাদেশের প্রবাসী আয়ের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত ৩৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৮ শতাংশ বেশি।

প্রবাসীদের জন্য নতুন ‘এনআরসিটিএ’ হিসাব চালু

প্রবাসীদের জন্য নতুন ‘এনআরসিটিএ’ হিসাব চালু

প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) জন্য ‘নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ (এনআরসিটিএ) নামে নতুন একটি ব্যাংক হিসাব সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যবস্থার মাধ্যমে প্রবাসীরা দেশে রেমিট্যান্সভিত্তিক টাকা হিসাব পরিচালনার পাশাপাশি বিনিয়োগ, আমানত সংরক্ষণ এবং মূলধন ও মুনাফা সহজে বিদেশে প্রত্যাবাসনের সুযোগ পাবেন।

দেশজুড়ে বাংলা কিউআর সম্প্রসারণে বিভিন্ন মন্ত্রণালয়ের সহায়তা চাইলেন গভর্নর

দেশজুড়ে বাংলা কিউআর সম্প্রসারণে বিভিন্ন মন্ত্রণালয়ের সহায়তা চাইলেন গভর্নর

দেশের অর্থনীতিতে নগদ অর্থের ব্যবহার কমানো, আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সুবিধা প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন মন্ত্রণালয়ের সহায়তা চাইলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

জুলাই থেকে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক: কীভাবে নেবেন, কী কী কাগজপত্র লাগবে এবং সুবিধা কী?

জুলাই থেকে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক: কীভাবে নেবেন, কী কী কাগজপত্র লাগবে এবং সুবিধা কী?

স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক (Bangla QR Code Bangladesh Bank Update: Benefits, Registration Process and Requirements)। আগামী ১ জুলাই, ২০২৬ থেকে দেশের সব ধরনের ব্যবসায়িক লেনদেনে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক (Bangla QR code mandatory Bangladesh Bank)। এই লক্ষ্যমাত্রা অর্জনে আগামী ৩০ জুনের মধ্যে দেশের সকল বাণিজ্যিক ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এবং ডিজিটাল পেমেন্ট গেটওয়ে সিস্টেমগুলোকে একই প্ল্যাটফর্মে বা ইন্টারঅপারেবল সিস্টেমে যুক্ত হওয়ার চূড়ান্ত সময় বেঁধে দেওয়া হয়েছে (Digital payment interoperability deadline Bangladesh)।

নিয়ম ভেঙে মেঘনা ব্যাংকের জালিয়াতি, তদন্তে কেন্দ্রীয় ব্যাংক

নিয়ম ভেঙে মেঘনা ব্যাংকের জালিয়াতি, তদন্তে কেন্দ্রীয় ব্যাংক

নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মেঘনা ব্যাংকের উত্তরা শাখায় ঘটেছে এক চাঞ্চল্যকর জালিয়াতি। ভুয়া পরিচয় আর জাল দলিল ব্যবহার করে খোলা হয়েছে হিসাব। সেই অ্যাকাউন্টে অন্য ব্যাংক থেকে অর্থ স্থানান্তর করে তা আবার নগদে তুলে নেয়া হয়েছে। এমন ভয়াবহ জালিয়াতি সামনে আসতেই নড়েচড়ে বসেছে বাংলাদেশ ব্যাংক। এমন অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের।

জাহাজের লিজ ভাড়া পরিশোধে বৈদেশিক মুদ্রা প্রেরণের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

জাহাজের লিজ ভাড়া পরিশোধে বৈদেশিক মুদ্রা প্রেরণের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দেশের শিপিং খাতের উন্নয়ন ও কার্যক্রম সহজ করতে বাংলাদেশে নিবন্ধিত শিপিং কোম্পানিগুলোর জাহাজ বা ভেসেল লিজ ভাড়া পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রা প্রেরণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রিজার্ভ চুরি মামলা: এক দশকের তদন্ত শেষে খসড়া অভিযোগপত্র প্রস্তুত

রিজার্ভ চুরি মামলা: এক দশকের তদন্ত শেষে খসড়া অভিযোগপত্র প্রস্তুত

অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রায় এক দশক তদন্তের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার খসড়া অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে আইনি পরামর্শের জন্য গেলো এপ্রিল মাসে অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। খসড়া অভিযোগপত্রে দেশি-বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে। ১০ হাজার পৃষ্ঠার খসড়া অভিযোগপত্রে উঠে এসেছে বিস্তারিত তথ্য।