আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, বৈদ্যুতিক জেনারেটরে আগুন
সংযুক্ত আরব আমিরাতের আল-ধফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলার ফলে কেন্দ্রের একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন ধরে যায়। আজ (রোববার, ১৭ মে) আবু ধাবির মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।