
‘বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে এলপিজি সিলিন্ডারের তাৎক্ষণিক দাম কমিয়েছে সরকার’
বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের তাৎক্ষণিক দাম কমিয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ (শুক্রবার, ৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউজে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও বাপবিবোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শুধু গাছ লাগলে হবে না, তার যথাযথ পরিচর্যা করতে হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য
পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, শুধু গাছ লাগলে হবে না, তার যথাযথ পরিচর্যা করতে হবে।

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে উন্নত প্রযুক্তির প্রয়োগ বাড়াতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে উন্নত প্রযুক্তির প্রয়োগ বাড়াতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অকৃষিজ জমির সহজলভ্যতা সূর্যের বিকিরণ হার ও নবায়নযোগ্য বিদ্যুতের মূল্য বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে অন্যতম প্রতিবন্ধক বলেও উল্লেখ করেন তিনি। আজ (বুধবার, ৩১ জুলাই) বিদ্যুৎ ভবনে ৫০ মেগাওয়াট সোলার পাওয়ার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য সোনাগাজী সোলার পাওয়ার ইউনিট লিমিটেডের সাথে বিদ্যুৎ বিভাগের বাস্তবায়ন চুক্তি ও বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২০৪১ সালের লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
২০৪১ সালের লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরিস্কার ও সবুজ জ্বালানি হতে বিদ্যুৎ উৎপাদনকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান তিনি।