
দেশেই হবে ক্রিকেটারদের ইনজুরির চিকিৎসা, বিসিবির বড় উদ্যোগ
ইনজুরিতে পড়লে আর বিদেশে চিকিৎসা নয়, বরং দেশেই মানসম্মত চিকিৎসার ব্যবস্থা করা হবে। বিদেশি ক্রিকেটাররাও বাংলাদেশে এসে চিকিৎসা করাবে। এমনই প্রত্যাশার কথা জানিয়েছেন বিসিবির মেডিকেল কমিটির চেয়ারম্যান ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। বায়োমেকানিক্সের সহায়তায় ক্রিকেটারদের ইনজুরিও অনেকটাই রোধ করা সম্ভব হবে বলেও মনে করেন তিনি।

নারী ক্রিকেটার বের করতে বিসিবির মহাপরিকল্পনায় ঘরোয়া ক্রিকেট
নারী জাতীয় দলের পাইপলাইন শক্তের পাশাপাশি নতুন ক্রিকেটার বের করে আনতে ঘরোয়া ক্রিকেট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মহাপরিকল্পনা। আগামী কয়েক মাসে স্কুল ক্রিকেট থেকে শুরু করে বয়সভিত্তিক হয়ে সিনিয়র দল নিয়ে নানা স্তরের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে ক্রিকেট বোর্ড। যার মাধ্যমে নারী দলের জন্য নতুন মুখ পাওয়ার বিশ্বাস বিসিবির।

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন
ডান হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ২০তম এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান এ তথ্য জানান।

এশিয়ান গেমসে হারের পর জ্যোতিদের ব্যাটিং কোচকে সরিয়ে দিচ্ছে বিসিবি
এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী দলের ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুককে দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছে বিসিবি। ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিবির বড় সিদ্ধান্ত: মিরপুরের অবকাঠামো উন্নয়ন ও ক্রিকেটারদের ফি বৃদ্ধি
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যোগ হচ্ছে দুটি নতুন ড্রেসিংরুম। ক্রিকেটারদের ফিটনেস উন্নয়নে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে বসছে আন্তর্জাতিক মানের তিন লেনের রানিং ট্র্যাক। শুধু অবকাঠামো নয়, ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়ানো এবং নতুন কাঠামো চালুরও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আফগানিস্তান টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দলের হয়ে ভালো করায় দলে ফিরেছেন তাওহিদ হৃদয় এবং জাকির আলি অনিক। তবে ইনজুরি আর ওয়ার্কলোড ম্যানেজম্যান্টের কথা চিন্তা করে দলের বাইরে রাখা হয়েছে নাহিদ-তাসকিনদের। সূচি অনুযায়ী, আগামী ৯ অক্টোবর শুরু হবে এ টেস্ট।

বিপিএলে দুর্নীতির অভিযোগ; তদন্তে নতুন করে দু’জন সাময়িক নিষিদ্ধ
বিপিএলে দুর্নীতির অভিযোগের তদন্তে আবারও সামনে এলো নতুন দুই নাম। ১১তম ও ১২তম আসরের সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি। অভিযোগের মধ্যে আছে ম্যাচের ফল বা গতিপথ প্রভাবিত করার চেষ্টা, তথ্য গোপন এবং তদন্তে অসহযোগিতার মতো গুরুতর বিষয়। তবে অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত এটিকে চূড়ান্ত অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই।

বিপিএলে ফিক্সিংয়ের দায়ে দুজনের বিরুদ্ধে চার্জ গঠন
বিপিএলে ফিক্সিং ও দুর্নীতিবিরোধী বিধিমালা ভঙ্গের অভিযোগে, চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক মো. আবদুল কাইয়ুম রাশেদ এবং চট্টগ্রাম রয়্যালস ও দুর্বার রাজশাহীর সাবেক কর্মকর্তা, মো. আমিন খানের বিরুদ্ধে চার্জ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের
জাতীয় দলের বোলিং কোচের পদে তালহা জুবায়ের ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত থাকছেন। বিসিবির একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত কাগজে কলমে চুক্তি না হলেও মৌখিকভাবে কোচ তালহাকে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। এশিয়ান গেমসের পর আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

দেশজুড়ে শুরু হয়েছে রবি বোলার হান্ট
দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আবারও শুরু হয়েছে ‘রবি বোলার হান্ট’। রবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে শুরু হতে যাওয়া এ ট্যালেন্ট হান্টে এবার নারী ক্রিকেটারদের অংশ নেয়ার সুযোগও থাকছে।

৮ বছর পর আবার শুরু হচ্ছে ‘রবি বোলার হান্ট’; এবার যুক্ত হচ্ছেন নারীরাও
তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের বোলার খুঁজে বের করতে দীর্ঘ ৮ বছর পর আবারও শুরু হচ্ছে রবি বোলার হান্ট। প্রথমবারের মত নারী বোলারদেরও যুক্ত করা হচ্ছে এবারের আয়োজনে। বোলার হান্টের মাধ্যমে জাতীয় দলের জন্য ৪ থেকে ৫জন ক্রিকেটার উঠে আসবে, এমনটাই প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের।

বিপিএলে ফিক্সিং বিতর্ক: মার্শালের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন, সিদ্ধান্তহীনতায় বিসিবি
দ্বাদশ বিপিএলের ড্রাফটের আগে অ্যালেক্স মার্শালের ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমার পর ৯ ক্রিকেটারকে তালিকা থেকে বাদ দেয়া হয়। প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও তারা দোষী নাকি নির্দোষ- এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিসিবি। এদিকে সম্প্রতি ফিক্সিং ইস্যুতে তিনজনকে শাস্তি দেওয়ার পর বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট জানিয়েছে, আরও কয়েকজনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসতে পারে।