
নির্বাচনের এক দিন পরই পদত্যাগ করেছেন বিসিবি পরিচালক মীর সীমান্ত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের এক দিন পরই পদত্যাগ করেছেন পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি।

ব্যক্তিগত পরিচয় নয়, ইন্টেনশনই মুখ্য—নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম
‘ব্যক্তিগত পরিচয় যাইই থাকুক না কেন, আমার কাছে কার কী ইন্টেনশন (নিয়ত), সেটাই মুখ্য। আমি আশা করি, আজকের নির্বাচনের পর বাংলাদেশ ক্রিকেট সঠিক পথে এগোবে। ক্রিকেটের ওপর কোনো কিছু স্যাক্রিফাইস (আপস) করা হবে না।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েই এমন বার্তা দিয়েছেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল খান।

পরিচালকদের ভোটে বিসিবির নতুন সভাপতি তামিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ঢাকার ক্লাব থেকে পরিচালক নির্বাচিত হওয়ার পর এবার পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল।

বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক তামিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ঢাকার ক্লাব থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচালকদের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তিনি।

বিসিবি নির্বাচন ও অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার সিরিজকে কেন্দ্র করে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন সড়কে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রাত পোহালেই বিসিবি নির্বাচন; দেশের ক্রিকেটে স্বস্তির বাতাসের অপেক্ষা
রাত পোহালেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। ৮ মাসের মাথায় বিসিবিতে এটি দ্বিতীয় নির্বাচন। বহু সমালোচনা এবং বিতর্কের পর যে নির্বাচন, সেটি দেশের ক্রিকেটকে স্বস্তি দেবে এমনটাই বলছেন কাউন্সিলর এবং প্রার্থীরা।

আগের নির্বাচনে প্রশ্নবিদ্ধ ই-ভোটিং সিস্টেমেই হচ্ছে এবারের নির্বাচন
গেলো নির্বাচনে ই-ভোট নিয়ে প্রশ্ন তুলেছিলেন বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল। তবে এবার বিসিবি নির্বাচনের আগে গুঞ্জন উঠেছে তিনিই নাকি অনলাইনে ভোট দেয়ার আবেদন করেছেন। সবমিলিয়ে দুই ক্যাটাগরি থেকে ই-ভোট দিচ্ছেন ৪২ জন কাউন্সিলর। এতে আরও একবার প্রশ্ন উঠেছে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে। কাউন্সিলরদের অন্ধ বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই—বলছে নির্বাচন কমিশন।

বিসিবি পরিচালক পদে উন্নয়ন ভাবনা প্রার্থীদের
বিসিবি পরিচালক নির্বাচিত হলে বরিশালের তৃণমূল ক্রিকেটকে আরও এগিয়ে নিতে চান মুনতাসির আলম চৌধুরী। সুযোগ পেলে বরিশাল থেকে আরও খেলোয়াড় তৈরির প্রত্যাশা জানিয়েছেন বিভাগীয় ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থী। অন্যদিকে ক্লাব ক্রিকেটের উন্নয়ন ও খেলোয়াড়দের চিকিৎসা ব্যবস্থার সমন্বয়ে কাজ করতে চান ডা. মাহবুব আহমেদ শামীম।

বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবেন না হাইকোর্ট
আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন শোনেননি হাইকোর্ট। আদালত বলেছেন, আমরা বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবো না।

আগের ক্রিকেট বোর্ড অবৈধ হলে এ বোর্ড তাহলে কী—প্রশ্ন সাবেক ক্রিকেটারের
ক্রিকেট বোর্ডের দায়িত্ব পাওয়া অ্যাডহক কমিটির সদস্যরা নির্বাচনে অংশ নিলে সেটা পরিষ্কার ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বলে মন্তব্য করেছেন ইসতিয়াক আহমেদ। এখন টিভিকে সাক্ষাৎকারে সাবেক এ ক্রিকেটার জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই হবে এ কমিটির মূল চ্যালেঞ্জ। সফলতা পেতে তামিমের পাশাপাশি কমিটির বাকিদেরও স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন তিনি। তাছাড়া এভাবে আগের বোর্ডকে সরিয়ে নতুন বোর্ড গঠনের সমালোচনাও করে তিনি প্রশ্ন রাখেন, ‘আগের বোর্ড অবৈধ হলে এ বোর্ড তাহলে কী?’

বিসিবির ইস্যুতে এনএসসির তদন্তে সাড়া না দিয়ে পাল্টা অভিযোগ আসিফের
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থানে ক্রীড়া মন্ত্রণালয় ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তদন্ত কমিটির ডাকে আসিফ মাহমুদ সাড়া দেননি বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান। বিপরীতে এখতিয়ার বহির্ভূতভাবে মন্ত্রণালয় তদন্ত করছে উল্লেখ করে আদালত অবমাননার অভিযোগ এনেছেন আসিফ মাহমুদ।

ঘরোয়া আসরে অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করে বিসিবিকে ৪৩ ক্লাবের চিঠি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কমিটির অধীনে আসন্ন ঘরোয়া আসরগুলোতে অংশগ্রহণে অনাগ্রহ প্রকাশ করেছে ৪৩ ক্লাব। এরইমধ্যে বিসিবি বরাবর চিঠি পাঠিয়েছে ক্লাবগুলো।