৩ অক্টোবর ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী ৩ থেকে ৫ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার প্রতিনিধি অংশ নেবেন আন্তর্জাতিক এই সংলাপ প্ল্যাটফর্মে।