‘ছয় অগ্রাধিকার’ ধরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সূচনা খলিলুর রহমানের
রোহিঙ্গা সমস্যার স্থায়ী সামাধান, বিশ্বজুড়ে শরণার্থীবান্ধব নীতি নিশ্চিত করা, আঞ্চলিক নিরাপত্তা, বিশ্ব শান্তি, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিগত রূপান্তর- এই ছয়টি সুনির্দিষ্ট অগ্রাধিকার তুলে ধরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সূচনা করেছেন সভাপতি ড. খলিলুর রহমান। বৈশ্বিক কূটনীতির সর্বোচ্চ মঞ্চে বাংলাদেশের এই নেতৃত্ব দেশের মর্যাদা ও কূটনৈতিক সাফল্যকে নতুন এক উচ্চতায় আসীন করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।