ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি: প্রতিবাদে দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা
প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে প্রতিবাদে দিল্লি অভিমুখে যাত্রা শুরু করেছে পাঞ্জাবের শত শত কৃষক। তবে হরিয়ানার প্রবেশপথেই তাদের আটকে দেয় পুলিশ। তাদের পদযাত্রা ঠেকাতে পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে ব্যারিকেড বসিয়েছে পুলিশ। এরপর কৃষকরা সেখানেই প্রতিবাদ শুরু করেন।