
জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করুন: জামায়াত
সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি একই সঙ্গে জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে বলেছে। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে দেশবাসীর উদ্দেশে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

৬ প্রার্থীর জয়ের কথা জানালো এনসিপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ৬ প্রার্থী বিজয়ী হওয়ার কথা নিশ্চিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) রাত ১১টার পর থেকে দলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া ছয়টি পৃথক পোস্টে ছয়জন প্রার্থীকে অভিনন্দন জানানো হয়।

আমির হামজাকে ‘হত্যার হুমকি’
কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আজ (রোববার, ১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে হামলার বিষয়ে তিনি জানান।

‘প্রতিকূলতার মাঝেও যারা পাশে ছিলেন, আপনাদের সাহস আমাকে প্রতিনিয়ত শক্তি জোগায়’
প্রতিকূলতার মাঝেও যারা পাশে ছিলেন, আপনাদের সাহস আমাকে প্রতিনিয়ত শক্তি জোগায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাত ৯টা ৫৯ মিনিটে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

শিবিরের নতুন সভাপতি ও সেক্রেটারির জন্য জামায়াত আমিরের দোয়া
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি জেনারেলকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা প্রকাশ করেন।

জাতিকে বিভক্ত করেছে মব সন্ত্রাস: মির্জা ফখরুল
মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন ফোন ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক: আইন উপদেষ্টা
আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে নতুন কোনো ফোন ব্যবহার শুরু করলে পরবর্তী ৬০ দিনের মধ্যে তা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ (সোমবার, ৮ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে তিনি এ কথা জানান।

গুজব থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান আইন উপদেষ্টার
গুজবকারী ও গিবতকারীদের থেকে প্রবাসীদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ (সোমবার, ৮ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে বিষয়টির বিস্তারিত ব্যাখ্যায় বলেন, বিদেশ থেকে একটার বেশি মোবাইল সেট আনলে ট্যাক্স দিতে হবে এমন কোনো নতুন নিয়ম সরকার করেনি।

বাবরি মসজিদ ধ্বংস ভারতের ইতিহাসে এক কলঙ্কজনক ঘটনা: ছাত্রশিবির
বাবরি মসজিদ ধ্বংস ভারতের ইতিহাসে এক কলঙ্কজনক ঘটনা বলে জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (শনিবার, ৬ ডিসেম্বর) সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানানো হয়।

বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে: ফয়েজ আহমদ তৈয়্যব
বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি ফয়েজ আহমদ তৈয়্যব। আজ (শনিবার, ২৫ অক্টোবর) ফয়েজ আহমদ তৈয়্যব তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন।

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে এসেছেন প্রধান উপদেষ্টা
ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (শুক্রবার, ১৭ অক্টোবর) বিকেল ৪টা ৩৩ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছে মঞ্চে আসন গ্রহণ করেন তিনি। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

‘দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং সম্প্রীতি ও ঐক্যের প্রতীক’
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং সম্প্রীতির ও ঐক্যের প্রতীক। আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।