মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সাঁজোয়া দুর্ঘটনায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী আহত
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সাঁজোয়া যানের দুর্ঘটনায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। তবে বর্তমানে তারা সবাই আশঙ্কামুক্ত। আজ (শনিবার, ২৭ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ বিষয়ে জানানো হয়।