ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা ‘মাইগভ’ প্ল্যাটফর্মের উদ্বোধন
প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও নাগরিকবান্ধব সেবা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের উদ্যোগে সকল ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবাকে মাইগভ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধান ও এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম, আইসিটি বিভাগের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে এ উদ্যোগ।