মাদ্রাসা শিক্ষক
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন ৬ সেপ্টেম্বরের মধ্যে, জেনে নিন চূড়ান্ত অনুমোদনের নিয়ম

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন ৬ সেপ্টেম্বরের মধ্যে, জেনে নিন চূড়ান্ত অনুমোদনের নিয়ম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে শূন্য পদের বিপরীতে ম্যানুয়াল (হার্ডকপি) আবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (Technical and Madrasah Education Division)। পরবর্তীতে আবেদনগুলো যাচাই-বাছাই ও চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে এই বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে (Madrasah Teacher Transfer Application Deadline 6 September)।

জনতা ব্যাংকে মাদ্রাসা শিক্ষকদের মে মাসের বেতনের চেক ছাড়

জনতা ব্যাংকে মাদ্রাসা শিক্ষকদের মে মাসের বেতনের চেক ছাড়

দেশের বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত (MPO) শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর! অবশেষে তাদের মে মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে আজ (মঙ্গলবার, ৩০ জুন) আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করা হয়। ফলে আজ থেকেই শিক্ষক-কর্মচারীরা তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে মে মাসের বেতন তুলতে পারবেন।

ইবতেদায়ী শিক্ষকদের ভুখা মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

ইবতেদায়ী শিক্ষকদের ভুখা মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে ভুখা মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় জলকামান, সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। আজ (বুধবার, ২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে সচিবালয়ে অভিমুখে রওনা দেন।

সাতক্ষীরায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু

সাতক্ষীরায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু

সাতক্ষীরার তালায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মাদ্রাসা শিক্ষককে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে ওই হামলাকারীরও মৃত্যু হয়। আজ (রোববার, ২০ জুলাই) বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।