সিরিয়ায় মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদসহ ৯ জনের মৃত্যুদণ্ড
দামেস্কের একটি আদালত মঙ্গলবার সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ভাই মাহের আল-আসাদ এবং নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবসহ সাবেক সরকারের ৯ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। গৃহযুদ্ধ চলাকালীন সংঘটিত অপরাধের দায়ে আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়। দ্য ন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।