সংসদে অভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ পাশ
সর্বসম্মতিক্রমে জুলাই গণঅভ্যুত্থান, অভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল ২০২৬ সংসদে পাশ হয়েছে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় এ সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।