ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে, তেলের দাম হু হু করে কমবে —ট্রাম্পের দাবি
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব দ্রুতই’ শেষ হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, সংঘাত শেষ হওয়ার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আশঙ্কাজনকভাবে কমে যাবে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।