ট্রাম্প ও নেতানিয়াহুর এই অন্তহীন যুদ্ধ এবার থামান: মার্কিন সিনেটর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে দেশ দুটির শুরু করা ‘অন্তহীন যুদ্ধ’ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। গতকাল (মঙ্গলবার, ৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি ইরান, লেবানন, উপসাগরীয় অঞ্চল ও খোদ ইসরাইলে এই যুদ্ধের ভয়াবহ ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরেন। তুর্কিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।