Recent event
রপ্তানি
নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক

নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক

১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। আজ (বুধবার ৪ ফেব্রুয়ারি) ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন।

রপ্তানি জটিলতায় ধাক্কা খেয়েছে চাঁপাইনবাবগঞ্জের মিষ্টি কুমড়া চাষ

রপ্তানি জটিলতায় ধাক্কা খেয়েছে চাঁপাইনবাবগঞ্জের মিষ্টি কুমড়া চাষ

মিষ্টি কুমড়া চাষে স্বাবলম্বী হয়ে উঠেছিলেন চাঁপাইনবাবগঞ্জের কৃষকেরা। এখানকার উৎপাদিত মিষ্টি কুমড়া দেশের চাহিদা মেটানোর পাশাপাশি একাধিকবার বিদেশেও রপ্তানি হয়েছে। তবে চলতি মৌসুমে সেই সাফল্যে ভাটা পড়েছে। বিদেশে রপ্তানিতে নানা জটিলতা দেখা দেয়ায় কাঙ্ক্ষিত বাজারমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা।

বেঙ্গল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করা যাবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

বেঙ্গল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করা যাবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির প্রোকিউরমেন্ট, মোবাইল ফোন ইন্ডাস্ট্রিজ বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ–আফগানিস্তান বাণিজ্য সম্প্রসারণে বায়োফার্মা লিমিটেডের উদ্যোগ

বাংলাদেশ–আফগানিস্তান বাণিজ্য সম্প্রসারণে বায়োফার্মা লিমিটেডের উদ্যোগ

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে গত ২০ জানুয়ারি ঢাকার গুলশানে অবস্থিত হোটেল সিক্স সিজনসে আফগানিস্তান থেকে আগত উচ্চ পর্যায়ের এক বিশেষ ব্যবসায়িক প্রতিনিধিদলের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করেছে বায়োফার্মা লিমিটেড।

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিলের অনুরোধ

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিলের অনুরোধ

দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাক শিল্পের সুরক্ষায় সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিলের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।

ইরানে বিক্ষোভে মুখ থুবরে পড়েছে তেহরান-দিল্লির রপ্তানি বাণিজ্য

ইরানে বিক্ষোভে মুখ থুবরে পড়েছে তেহরান-দিল্লির রপ্তানি বাণিজ্য

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও অস্থিরতার জেরে অনিশ্চয়তায় পড়েছে ভারতের চাল রপ্তানি। ইরানে বিশেষ করে বাসমতি চালের তিন ভাগের দুই অংশ আসে ভারত থেকে। ইরানি মুদ্রার দরপতন ও ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক হুমকিতে মুখ থুবরে পড়েছে তেহরান-দিল্লির রপ্তানি বাণিজ্য। বকেয়া পরিশোধ করেত পারছে না আমদানিকারকরা। এদিকে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে জম্মু-কাশ্মীরে বিক্ষোভ করেছে শত শত মানুষ।

ভারতের বাণিজ্য নীতির কড়াকড়িতে চাপ বাড়ছে দেশের ব্যবসায়ীদের

ভারতের বাণিজ্য নীতির কড়াকড়িতে চাপ বাড়ছে দেশের ব্যবসায়ীদের

ভারতের বাণিজ্য নীতির কড়াকড়িতে চাপের মুখে বাংলাদেশের ব্যবসায়ীরা। বিভিন্ন বিধিনিষেধে টানা ছয় মাস ধরে ভারতে বাংলাদেশের রপ্তানি নিম্নমুখী। এদিকে আমদানির ক্ষেত্রে ভারত নির্ভরতা কমাতে না পারায় গভীর হচ্ছে সংকট। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের সুতা শিল্প।

বিশ্ব বাজারে বাড়ছে না তেলের দাম: ওপেক প্লাস

বিশ্ব বাজারে বাড়ছে না তেলের দাম: ওপেক প্লাস

নতুন করে বিশ্ব বাজারে বাড়ছে না তেলের দাম। কারাকাসে যুক্তরাষ্ট্রের হামলার পর রোববারের বৈঠকে একথা জানায় বিশ্ব পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস। এছাড়া, তেলের মজুদ পর্যাপ্ত থাকায় উৎপাদন না বাড়ানোর আগের সিদ্ধান্তও পুনর্বহাল রাখা হয়েছে। এদিকে, ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রভাব পড়েছে এশিয়ার স্বর্ণের বাজার। সোমবার আউন্সপ্রতি বেড়েছে সোনা ও রুপার দাম।

চট্টগ্রামের বন্দর: ডিপো মাশুল নিয়ে সিদ্ধান্তে নমনীয়তা কর্তৃপক্ষের

চট্টগ্রামের বন্দর: ডিপো মাশুল নিয়ে সিদ্ধান্তে নমনীয়তা কর্তৃপক্ষের

বেসরকারি কনটেইনার ডিপোতে রপ্তানি ও খালি কনটেইনার হ্যান্ডলিংয়ে ৬০ শতাংশ চার্জ বাড়ানোর আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। ১৩টি সেবা খাতে আগামী ছয় মাসের জন্য মাশুল বাড়বে ২০ শতাংশ। এছাড়া আগামীতে ডিপোগুলোর চার্জ বৃদ্ধির ক্ষেত্রে জটিলতা এড়াতে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের প্রস্তাব বন্দর কর্তৃপক্ষের।

বেনাপোলে আটকা শতকোটি টাকার রপ্তানিমুখী সুপারি; ভোগান্তিতে ব্যবসায়ীরা

বেনাপোলে আটকা শতকোটি টাকার রপ্তানিমুখী সুপারি; ভোগান্তিতে ব্যবসায়ীরা

বেনাপোল বন্দরে দুই মাস ধরে আটকে আছে শতকোটি টাকার দেড় শতাধিক রপ্তানিমুখী সুপারির ট্রাক। ব্যবসায়ীদের অভিযোগ- ভারতের পেট্রাপোল বন্দরে পণ্যের মান নির্ণয় ও কৃত্রিম জটিলতায় এ অবস্থা তৈরি হয়েছে। এদিকে, আটকে থাকা সুপারির ট্রাকে প্রতিদিন দুই হাজার টাকা অর্থদণ্ড গুনতে হচ্ছে রপ্তানিকারকদের। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, তাদের হাতে কাগজ পৌঁছালে দ্রুত ছাড় করা হচ্ছে।

কাল থেকে চট্টগ্রাম বন্দরে রপ্তানি পণ্য ও খালি কন্টেইনার হ্যান্ডলিং বন্ধ

কাল থেকে চট্টগ্রাম বন্দরে রপ্তানি পণ্য ও খালি কন্টেইনার হ্যান্ডলিং বন্ধ

চট্টগ্রাম বন্দরে আগামীকাল (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) থেকে একযোগে রপ্তানি পণ্য এবং খালি কন্টেইনার হ্যান্ডলিং বন্ধের ঘোষণা দিয়েছে ১৯টি বেসরকারি কন্টেইনার ডিপো। খরচ না পোষানোয় ডিপোগুলো আলাদাভাবে গ্রাহকদের এ তথ্য জানিয়েছে।

শাহজালাল বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

শাহজালাল বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক) বিভাগ। আজ (বুধবার, ৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে হ্যাঙ্গার গেট-৮ এ নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় এ ট্যাবলেটগুলো শনাক্ত করা হয়।