ঐক্যের ডাক দিয়ে চরমপন্থা ও রুশ হুমকি নিয়ে সতর্ক করলেন মের্ৎস
অভ্যন্তরীণ রাজনৈতিক চরমপন্থা এবং জার্মানিকে অস্থিতিশীল করতে রাশিয়ার তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস। গভীর সংকটের মুখে ক্ষমতাসীন জোটের দলগুলোকে নিজেদের মধ্যকার টানাপোড়েন ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।