তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস চীনের: পররাষ্ট্রমন্ত্রী
তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা সমাধান ও ব্রিকসে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে চীন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ (শনিবার, ২৭ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।