
নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ‘পাগল’ তকমা; নির্বাচনের আগে বিপাকে ইসরাইলি প্রধানমন্ত্রী
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দীর্ঘকাল ধরে নিজের দেশের মানুষের কাছে নিজেকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরেছেন, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিপুণভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম। কিন্তু চলতি সপ্তাহে তাঁদের মধ্যকার এক তিক্ত ফোনালাপ সেই ধারণায় বড় ধাক্কা দিয়েছে। ওই কলে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে ‘পাগল’ বলে অভিহিত করেন। প্রথমে গণমাধ্যমে ফাঁস হওয়ার পর ট্রাম্প নিজেও বিষয়টি স্বীকার করেছেন, যা দুই নেতার সম্পর্কের টানাপোড়েনকে প্রকাশ্যে এনেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর; ফের অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা
লেবাননে নতুন করে প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অন্যদিকে ইসরাইলও লেবানন থেকে তাদের সেনা সরাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। দুই পক্ষের এমন অনড় অবস্থানে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেলো। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘শত্রুরা চরম অপমানে ভুগছে’, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কড়া বার্তা মুজতবা খামেনির
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতো ‘দুষ্ট শত্রু’দের ইরান এক ‘চূড়ান্ত আঘাত’ দিয়েছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) এক বক্তব্যে তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে মোকাবিলায় ওয়াশিংটন ও তেল আবিব পরাজিত হয়েছে। হিন্দুস্থান টাইমস প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।