
মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করল ভারত
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধে তার ভূমিকার কথা স্মরণ করেছে ভারত। একই সঙ্গে ১৯৭১ সালের মার্চে দেওয়া তার ঐতিহাসিক বেতার ভাষণের কথা উল্লেখ করে, তাঁকে বাংলাদেশের অন্যতম সাহসী সন্তান হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

জনগণকে সঙ্গে নিয়েই শহিদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং তার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। জনগণের কল্যাণে নিবেদিত থেকে তাদের সুখ দুঃখের অংশীদার হওয়ার মধ্য দিয়েই শহিদ জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।

অসহায় মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে—শুধু দলের পক্ষ থেকে নয়, সম্ভব হলে ব্যক্তিগত উদ্যোগেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এটাই শহিদ জিয়ার শিক্ষা।

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো দেশের সেবা করা এবং মানুষের পাশে দাঁড়ানো। একইসঙ্গে তিনি আমাদের দীক্ষা দিয়ে গেছেন কীভাবে দেশের জন্য কাজ করতে হয় এবং দেশকে গঠন করতে হয়।

শহিদ জিয়ার বীরোচিত ভূমিকা: স্বাধীনতা অর্জনে আত্মত্যাগ আর যুদ্ধে অংশগ্রহণ এক প্রশ্নহীন ইতিহাস
আজ প্রায় ৫৫ বছর পরে ১৯৭১-এর ২৫ মার্চ বা ২৬ মার্চের সেই ভয়াবহ রাতের প্রকৃত চিত্র নতুন প্রজন্মের সামনে তুলে ধরা সহজ নয়। কারণ সে সময়ের দুর্বল যোগাযোগ ব্যবস্থা, শুধু রেডিও নির্ভর তথ্যের ভিত্তিতে যে বাংলাদেশ– সে সময়ের পূর্ব পাকিস্তানের জনগণকে যে নিদারুণ বিভীষিকার মাঝে অন্ধকারের প্রতিটি ক্ষণ অতিক্রম করতে হয়েছে, তার চিত্রায়ন সহজসাধ্য নয়।

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ (শনিবার, ২৪ জানুয়ারি) রাজধানীর বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদনসহ একাধিক কর্মসূচি পালন করছে দলটি।