আগে হরমুজ পরে পরমাণু আলোচনা; ট্রাম্পকে নতুন প্রস্তাব ইরানের
পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার শর্তে হরমুজ প্রণালি খুলে দেয়া এবং মার্কিন নৌ-অবরোধ তুলে নেয়ার একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত তেহরানের এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। রয়টার্সের এক প্রতিবেদনে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।