
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা। যার যার ধর্মীয় বিধান এবং সংস্কৃতি অনুশীলনের পাশাপাশি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ বহাল ও বজায় রাখা সবার জন্যই জরুরি।

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব
মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গাপূজা। তিথি অনুযায়ী আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) সন্ধ্যায় হবে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। এরপর স্থায়ী মণ্ডপগুলোর প্রতিমা উন্মোচন হবে ভক্তদের মাঝে।

কলকাতায় দুর্গাপূজার চমক; কোথাও সাবেকি, কোথাও গঙ্গার দুর্দশা
সব গুঞ্জনের অবসান ঘটিয়ে মহা সমারোহে শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছে উত্তর কলকাতার শতাব্দী প্রাচীন বাগবাজার সার্বজনীন ক্লাব। পরম্পরা বদলে টানা ৪০ বছর পর সাবেকি ধাঁচের দুর্গা প্রতিমা গড়েছেন নতুন শিল্পী। থিমের বদলে একচালায় সিংহবাহিনী। এদিকে, গঙ্গা নদীর বেহাল দশা নিয়ে কুমোরটুলি পার্ক সার্বজনীনের বিশেষ উপস্থাপনা মুগ্ধ করেছে দর্শনার্থীদের।

আর একদিন পর দুর্গোৎসব; প্রতিমায় শেষ তুলির আঁচড় টানতে ব্যস্ত কারিগর
শারদীয় দুর্গাপূজা শুরু হতে আর একদিন বাকি। দেশের মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় তুলির শেষ আঁচড় টানতে ব্যস্ত কারিগররা। খরচ বেড়ে যাওয়ায় আয়োজক-কারিগরদের মধ্যে রয়েছে অস্বস্তি। উৎসব নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাতায়াত নিশ্চিতে ১৬ নির্দেশনা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এ সময় নৌদুর্ঘটনা মোকাবিলায় উদ্ধারকারী জাহাজ প্রস্তুত রাখা, ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং রাতে স্পিডবোট চলাচল বন্ধ রাখাসহ ১৬টি নির্দেশনা দেওয়া হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনদিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ (বুধবার, ৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সম্প্রীতির আবহে দুর্গোৎসবের অপেক্ষা; শেষ মুহূর্তের প্রস্তুতিতে নারায়ণগঞ্জ
শরতের সাদা মেঘ, কাশফুল আর ঢাকের বাদ্যির অপেক্ষা, সব মিলিয়ে দুর্গোৎসবের আবহে সেজে উঠছে নারায়ণগঞ্জ। প্রতিমায় রঙের শেষ আঁচড়, পাশাপাশি পূজার কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। উৎসবকে ঘিরে নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তবে সবকিছুর মধ্যেই সবচেয়ে বড় প্রত্যাশা—ধর্মীয় সম্প্রীতি অটুট রেখে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন।

বিশ্বের বিভিন্ন দেশে বিজয়া দশমী উপলক্ষে নানা আয়োজন
কানাডার পাশাপাশি ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে বিজয়া দশমী। মর্ত্য থেকে দেবীর কৈলাসে ফেরার দিনে নানা আয়োজনে প্রবাসে বসে দিনটি উদযাপন করছেন বাংলাদেশসহ পশ্চিমবঙ্গের সনাতন ধর্মবলম্বীরা।

আজ মহানবমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর
সারাদেশে ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ বুধবার (১ অক্টোবর) শুরু হবে দেবী দুর্গার মহানবমী বিহিত পূজা। প্রতিটি মণ্ডপে বেজে উঠবে দেবী দুর্গার বিদায়ের সুর। দশমীতে কৈলাশে (স্বামীর বাড়ি) ফিরে যাবেন দেবী দুর্গা। এদিন বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে তর্পণে দুর্গার মহাস্নান হবে, ষোড়শ উপচারে পূজা করা হবে।

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ৬ পরামর্শ
শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) এসব পরামর্শ দেওয়া হয়।

‘দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং সম্প্রীতি ও ঐক্যের প্রতীক’
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং সম্প্রীতির ও ঐক্যের প্রতীক। আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

দুর্গাপূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন।