শিক্ষার্থী ভিসা

চার দেশের শিক্ষার্থী ভিসা স্থগিত করলো যুক্তরাজ্য; বাংলাদেশ আছে?
আফগানিস্তান, ক্যামেরুন, সুদান ও মিয়ানমার থেকে যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসার আবেদন স্থগিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। দেশটিতে এসে ভিসার ‘ব্যাকডোর’ ব্যবহার করে আশ্রয় (অ্যাসাইলাম) দাবি করার প্রবণতা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে। তবে তালিকায় নেই বাংলাদেশ।

যুক্তরাজ্যে পড়তে গিয়ে বেশিরভাগ বাংলাদেশিই আবেদন করছে অ্যাসাইলামের
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও শিক্ষার্থী ভিসায় পড়তে গিয়ে অনেকেই আবেদন করছেন অ্যাসাইলামের জন্য। অন্তত ছয়টি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের বেশিরভাগই আশ্রয়ের জন্য আবেদন করেছেন। এ অবস্থার পরিবর্তন না হলে ঝুঁকিতে পড়তে পারেন ব্রিটেনে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক প্রকৃত বাংলাদেশিরা।