শিল্পচর্চা

কাগজে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বাস্তবে চালের গোডাউন—অনুদানে জালিয়াতির অভিযোগ
বাস্তবে চালের গোডাউন, অথচ কাগজে-কলমে শিল্প-সংস্কৃতির প্রতিষ্ঠান। যা দেখিয়ে নেয়া হয়েছে সরকারি অনুদান। শুধু একটি নয়, সাংস্কৃতিক চর্চার প্রসারে অনুদান পাওয়া কুষ্টিয়ার ৩০টি প্রতিষ্ঠানের বেশিরভাগেরই মেলেনি ঠিকানা। এই বরাদ্দে জালিয়াতির অভিযোগ উঠেছে। সাংস্কৃতিক কর্মীদের দাবি, প্রকৃত সংগঠনকে বঞ্চিত করে টাকা লোপাট করা হয়েছে।

বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন
নতুনের বার্তা নিয়ে আসে বৈশাখ। মঙ্গল শোভাযাত্রায় বাড়তি রঙ পায় বাঙালির চিরায়ত বর্ষবরণ উৎসব। শোভাযাত্রার মোটিফে রঙতুলির শেষ পরশ বুলাতে ব্যস্ত চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা। সার্বজনীন উৎসব ঘিরে সৃজনশীল শিল্পচর্চা অব্যাহত থাকবে। দূর হবে যাবতীয় কলুষতা, আশা আয়োজকদের।