ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে শতাব্দী প্রাচীন শুটকি মেলা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বসেছে দুইদিন ব্যাপী ঐতিহ্যবাহী শুটকি মেলা। আজ (বুধবার, ১৫ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া মেলা চলবে আগামীকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত। এবার মেলায় প্রায় ১ কোটি টাকার শুটকি বেচাকেনার আশা করছেন ব্যবসায়ীরা।