সন্দেশ
ঘরেই বানিয়ে ফেলুন পাকা আমের সন্দেশ, জেনে নিন সহজ রেসিপি

ঘরেই বানিয়ে ফেলুন পাকা আমের সন্দেশ, জেনে নিন সহজ রেসিপি

মিষ্টি খেতে কে না পছন্দ করেন! বিশেষ করে মিষ্টিপ্রেমীদের কাছে সন্দেশ একটি অন্যতম লোভনীয় নাম। আর এখন যেহেতু বাজারে ভরপুর পাকা আম পাওয়া যাচ্ছে, তাই মিষ্টির স্বাদে একটু ভিন্নতা আনলে কেমন হয়? আপনি কি কখনো পাকা আম দিয়ে সন্দেশ তৈরি করে খেয়েছেন? শুনতে কিছুটা অন্যরকম মনে হলেও, এর স্বাদ কিন্তু অতুলনীয়। আপনার বাড়িতে যদি পাকা আম থেকে থাকে, তাহলে আজই তৈরি করে নিতে পারেন সুস্বাদু পাকা আমের সন্দেশ (Ripe mango sandesh recipe)। এটি তৈরিতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, আবার তৈরি করাও বেশ সহজ।

পহেলা বৈশাখে পাতে রাখুন আমের ৩ রকম রাজকীয় ডেজার্ট

পহেলা বৈশাখে পাতে রাখুন আমের ৩ রকম রাজকীয় ডেজার্ট

পহেলা বৈশাখ (Pahela Baishakh) মানেই বাঙালিয়ানার উৎসবে মেতে ওঠা। ঘুরাঘুরি আর আড্ডার পাশাপাশি এদিনের মূল আকর্ষণ হলো জম্পেশ খানাদানা। পান্তা-ইলিশ, হরেক রকম ভর্তা আর গরুর মাংসের ঝোলের পর ভোজনরসিক বাঙালির চাই মিষ্টি মুখ বা ডেজার্ট (Dessert)। বৈশাখের এই তপ্ত দুপুরে অতিথি আপ্যায়নে প্রাণ জুড়াতে আমের তৈরি ডেজার্টের কোনো বিকল্প নেই। কাঁচা ও পাকা আম দিয়ে খুব সহজে তৈরি করা যায় এমন ৩টি ইউনিক রেসিপি নিয়ে আমাদের আজকের আয়োজন।

উৎসবের মিষ্টিমুখ: খুব সহজেই ঘরে বানিয়ে নিন খাঁটি দুধের সন্দেশ

উৎসবের মিষ্টিমুখ: খুব সহজেই ঘরে বানিয়ে নিন খাঁটি দুধের সন্দেশ

বাঙালির উৎসব মানেই মিষ্টিমুখ। আর সেই মিষ্টি যদি হয় নিজের হাতে তৈরি, তবে আনন্দের মাত্রা বেড়ে যায় বহুগুণ। রসগোল্লা, কালোজাম বা লাড্ডু তো অনেক খাওয়া হলো, এবার ঘরোয়া আয়োজনে ভিন্নতা আনতে ঝটপট বানিয়ে নিতে পারেন ছানার সন্দেশ (Cottage cheese fudge)। খুব সামান্য উপকরণে এবং স্বাস্থ্যকর উপায়ে তৈরি এই সন্দেশ ছোট-বড় সবারই পছন্দের তালিকায় শীর্ষে থাকবে।

৮৬ বছর ধরে ব্যবসা করছে দত্ত মিষ্টান্ন ভাণ্ডার

৮৬ বছর ধরে ব্যবসা করছে দত্ত মিষ্টান্ন ভাণ্ডার

গোপালগঞ্জের দত্ত মিষ্টান্ন ভাণ্ডারের সন্দেশ ও রসগোল্লার কদর দিন দিন বাড়ছে। শহরের ব্যস্ততম কোর্ট এলাকায় দীর্ঘ ৮৬ বছর ধরে সুনামের সাথে এই মিষ্টান্ন বিক্রি করছে প্রতিষ্ঠানটি। যা দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে। এরই মধ্যে দেশের ২৫তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে গোপালগঞ্জের রসগোল্লা।