
খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন।

৫ বছরে দেশের প্রত্যেকটি ইউনিয়নে একটি করে স্টেডিয়াম নির্মাণ করবে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী বছর থেকে স্কুল পর্যায়ে বাধ্যতামূলক খেলাধুলা চালু হচ্ছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সরকার। নতুন কুঁড়ি স্পোর্টসে ইউনিয়ন পর্যায়ে দশটি ইভেন্টে টিম গঠন করা হবে। ১৪ লক্ষ ক্রীড়াবিদের অংশগ্রহণে নতুন কুঁড়ি স্পোর্টস দ্বিতীয় সিজন অনুষ্ঠিত হবে। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ ক্লাবে টার্ফ ফুটবল মাঠ ‘স্পোর্টিভার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সারা দেশে বিদ্যুৎবিভ্রাট রেকর্ড পরিমাণ কমেছে: পল্লী বিদ্যুতায়ন বোর্ড
গত সাত দিনের তুলনায় সারা দেশে বিদ্যুৎবিভ্রাট রেকর্ড পরিমাণ কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) দুপুরে এখন টেলিভিশনকে এ তথ্য জানান বিআরইবির সিস্টেম অপারেশন বিভাগের পরিচালক পরিতোষ সূত্রধর।

প্রবাসফেরত কর্মীদের পুনর্বাসনে সরকারের পাশে বিশ্বব্যাংক
প্রবাসীদের সুরক্ষা ও সুযোগ সুবিধা নিশ্চিতে চলতি বছরের জানুয়ারি থেকে ফিরে আসা বৈধ কর্মীদের তালিকা সংগ্রহ শুরু করেছে সরকার। ফিরে আসা এসব কর্মীদের রিইন্টিগ্রেশনে সরকারের রেইজ প্রকল্পে ৪ বছরের জন্য ৮০-১০০ মিলিয়ন ডলার ঋণ দিবে ওয়ার্ল্ড ব্যাংক।

গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: জ্বালানি প্রতিমন্ত্রী
গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি।

শুধু গুলশান-বনানী নয়, ফুটপাতের মানুষদের জন্যও কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী
শুধু গুলশান বনানীর বাসিন্দাদের জন্য নয়, ফুটপাতে যারা ঘুমায় তারাও যেন এই বাংলাদেশকে নিজেদের মনে করে সেজন্য কাজ করছে বর্তমান সরকার এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বাংলাদেশ-ভারত সমস্যা নিরসনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
বাংলাদেশ ও ভারতের মধ্যে সমাধান অযোগ্য কোনো সমস্যা নেই। আলোচনা মাধ্যমে সমস্যা নিরসনে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে।

তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল ইজারা দিলো সরকার
খুলনা ও সিরাজগঞ্জে দীর্ঘদিন বন্ধ থাকা তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি খাতে ইজারা দিয়েছে সরকার। মিলগুলোতে তৈরি পোশাক, জুতা, খেলনা, আসবাব, বৈচিত্র্যময় পাটপণ্য ও লিথিয়াম ব্যাটারি উৎপাদনে প্রাণ-আরএফএল ও হ্যামকো গ্রুপ প্রায় ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। এতে প্রায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

সরকার জ্বালানি সংকট সমাধানে কাজ করছে: জ্বালানি প্রতিমন্ত্রী
আগামী দুই বছরের মধ্যে জ্বালানি সংকট থেকে পুরোপুরি উত্তরণের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়” শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

প্রাপ্য মনে করলে সরকার সমিতিকে প্লট দেবে: গণপূর্তমন্ত্রী
আগে চাইলে গণপূর্ত মন্ত্রণালয় সমিতিকে প্লট দিতে পারতো। কিন্তু এখন প্রধানমন্ত্রীর অনুমতির দরকার হয়। প্রাপ্য মনে করলে সরকার সমিতিকে প্লট দেবে বলে মন্তব্য করেন বিএনপি কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শাহবাগে স্মৃতিস্তম্ভে শহিদের স্মরণ করছেন সর্বস্তরের জনতা। শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় তারা বলেন, জুলাই অভ্যুত্থান রাষ্ট্র পরিবর্তনের নতুন অধ্যায়ের সূচনা। প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।