শিগগিরই বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ নির্ধারিত হবে: নূর ই আলম
নতুন করে প্রথমবারের মত সরকারিভাবে নির্ধারিত হবে দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এরইমধ্যে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাপার জরিপের কাজ শেষ হয়েছে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) রাতে বান্দরবান সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নূর ই আলম মো. জোবায়ের সারোয়ার এনডিসি পিএসসি।