
সাফজয়ী ফুটবলারদের ১ লাখ টাকা করে পুরস্কার ক্রীড়া মন্ত্রণালয়ের
সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের ১ লাখ টাকা করে পুরস্কার দিয়েছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। দেশে ফেরার একদিন পরই জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া দিবসে আনুষ্ঠানিকভাবে চেক প্রদান ও সংবর্ধনা দেয়া হয়। আজ (সোমবার, ৬ এপ্রিল) বেলা ১১টার পর আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে এই পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

নতুনদের নিয়ে পথচলা শুরু নারী ফুটবল দলের
বিদ্রোহীদের সাবিনা-মাসুরাদের বাদ দিয়ে নতুনের কেতন উড়ছে নারী ফুটবল দলে। আরব আমিরাত সাথে দুই ম্যাচের জন্য ঘোষিত বাফুফের স্কোয়াডে নতুন মুখের পাশাপাশি দলে আছেন সাফজয়ী ফুটবলারও। অভিজ্ঞ ও অনভিজ্ঞদের নিয়ে গড়া দলটাকে পর্যাপ্ত সময় দেয়ার পক্ষে সাফজয়ী কোচ পিটার বাটলার।

সাফজয়ী নারীদের একাংশের জন্য একুশে পদক, বৈষম্য নিয়ে প্রশ্ন বাফুফের
সাফজয়ী নারীদের পুরো দল নয় বরং একুশে পদকের জন্য মাত্র এগারো জন ফুটবলারের নাম চেয়ে চিঠি পাঠিয়েছে পদক আয়োজক কমিটি। দলের বাকিরা কেনো বৈষম্যের শিকার হবেন তার জবাব নেই বাফুফের কাছে। তবে, পুরো দলকেই পদকে সম্মানিত করতে আয়োজক কমিটির কাছে সুপারিশ করেছে সংস্থাটি।

সাফজয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার হুমকি
হত্যা ও ধর্ষণের হুমকি দেয়া হয়েছে জাতীয় নারী ফুটবল দল ও সাফজয়ী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। আজ (মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখা স্ট্যাটাসে এমন অভিযোগ করেছেন তিনি।