
কাল থেকে ৩ দিন ইন্টারনেটে ধীরগতির কবলে দেশ, জানুন কারণ
সারা দেশে আগামীকাল বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেটের ধীরগতি (Slow Internet Speed) দেখা দিতে পারে। কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (SMW5 Submarine Cable) সিস্টেমের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সাময়িক বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (BSCPLC)।

সাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। গতকাল (শনিবার, ২২ মার্চ) কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই কোম্পানিগুলোর খরচ কমে আসবে।

সাবমেরিন ক্যাবল কাটা পড়ায় ইন্টারনেটে ধীরগতি
দক্ষিণ এশিয়া, মধ্যপ্র্যাচ্য ও পশ্চিম ইউরোপ পর্যন্ত বিস্তৃত সিমিউই-৫ সাবমেরিন ক্যাবল। এই ক্যাবলটি কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে বাংলাদেশে যুক্ত। এর মাধ্যমে ১ হাজার ৬শ' জিবিপিএস ব্যান্ডউইথ সংযোগ পায় দেশ।

শনিবার ১২ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট সেবা
আগামী ২ মার্চ (শনিবার) দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের একটি অংশ ধীরগতির সমস্যায় পড়তে পারেন। সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের জন্য গ্রাহকদের এ বিড়ম্বনার সম্মুখীন হতে হবে।