আরও দুই মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুলের জামিন
জুলাই আন্দোলনের সময় হত্যা মামলাসহ আরও দুই মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ (মঙ্গলবার, ১২ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।