ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান ও ইসরাইলের মধ্যকার যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে কংগ্রেসের নতুন দফার জেরার মুখে পড়তে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। কোনো ধরনের সংসদীয় অনুমোদন ছাড়াই দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধ নিয়ে খোদ রিপাবলিকান পার্টির অনেক নেতাও উদ্বেগ প্রকাশ করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।