
ইরান যুদ্ধ: আরও ২০০ বিলিয়ন ডলারের সামরিক বাজেট চায় হোয়াইট হাউজ
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এরইমধ্যে যুক্তরাষ্ট্রের ব্যয় ১৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রথম ছয় দিনেই ব্যয় হয়েছে ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার। এ পরিস্থিতিতে হোয়াইট হাউস কংগ্রেসের কাছে অন্তত ২০০ বিলিয়ন ডলারের অতিরিক্ত সামরিক বাজেট চেয়েছে, যাতে ইরানে অভিযান চালানো এবং পেন্টাগনের অস্ত্রভাণ্ডার পুনরায় পূরণ করা যায়।

ছয় দিনেই ১১ বিলিয়ন ডলারের বেশি ব্যয়, জানালো পেন্টাগন
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান সংঘাতের প্রথম ছয় দিনে ব্যয় ১১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বেশি হয়েছে বলে ধারণা করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

বৈশ্বিক সামরিক ব্যয় বেড়েছে ৬.৮ শতাংশ
যুদ্ধ ও সংঘাতের কারণে গেল বছর সামরিক ব্যয়ের রেকর্ড গড়েছে বিশ্ব। ২০২৩ সালে বিশ্বব্যাপী সামরিক খাতের মোট ব্যয়ের ৩৭ শতাংশই যুক্তরাষ্ট্রের। চীনের প্রভাব মোকাবিলায় ব্যয় বাড়িয়েছে ভারত, জাপান ও তাইওয়ান। বছর ব্যবধানে সামরিক বাহিনীর পেছনে খরচ বাড়ানোর শীর্ষে গৃহযুদ্ধে লিপ্ত কঙ্গো ও দক্ষিণ সুদান।