কাল ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত; নজরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক
কাল ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। কূটনীতিক গোর একইসাথে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। সফরে সরকারপ্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠান প্রধানের সাথে বৈঠকের কথা রয়েছে সার্জিও গোরের। বিশ্লেষকরা মনে করছেন, এই সফরে মার্কিন সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের চীন ঘনিষ্ঠতা এড়াতে বার্তা আসতে পারে। বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকেও বার্তা যেতে পারে ব্যবসা সম্প্রসারণে নীতিমালা সংশোধনের।