
লোডশেডিংয়ে নষ্ট কাঁচা পাতা, ঝুঁকিতে সিলেটের চা শিল্প
চায়ের দেশ সিলেটে এবার সংকটের নতুন নাম বিদ্যুৎ। তীব্র লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে চা উৎপাদন, নষ্ট হচ্ছে কাঁচা চা-পাতা, কমছে চায়ের গুণগত মান। সংশ্লিষ্টরা বলছেন এভাবে চললে ভবিষ্যতে চা বাগানগুলো সচল রাখা কঠিন হয়ে যাবে তাদের জন্য। তবে গবেষকরা বলছেন, চা শিল্পকে টিকিয়ে রাখতে হলে সরকারি প্রণোদনার পাশাপাশি সরকারকে বিকল্প বিদ্যুতের কথা ভাবতে হবে।

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেয়া হচ্ছে।

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সিলেটে গ্যাস সংকটে ব্যাহত শিল্প উৎপাদন, দুশ্চিন্তায় উদ্যোক্তারা
লোডশেডিংয়ের পর এবার গ্যাস সংকটে ভুগছে সিলেটের শিল্পকারখানা। গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। উদ্যোক্তারা বলছেন, গ্যাস সংকটে কোনো কোনো প্রতিষ্ঠানের উৎপাদন কমেছে ৩০ থেকে ৪০ শতাংশ। ব্যবসায়ী নেতাদের দাবি, শিল্পখাতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। এদিকে, এলএনজি সংকটের কারণে দ্রুত পুরোপুরি গ্যাস ও জ্বালানি সংকটের সমাধান সম্ভব না হলেও শিল্পের উৎপাদন যাতে ব্যাহত না হয়, সেজন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী।

সিলেটে লোডশেডিং-‘ভুতুড়ে বিলের’ অভিযোগ, মানতে নারাজ বিদ্যুৎ বিভাগ
সিলেটে একদিকে তীব্র বিদ্যুৎ সংকট, অন্যদিকে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের অভিযোগ ভুতুড়ে বিদ্যুৎ বিল। প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের ভোগান্তির মধ্যেই জুন মাসে অনেকের বিদ্যুৎ বিল বেড়েছে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তবে বিদ্যুৎ বিভাগ বলছে, জুন মাসে গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহার বেড়েছে এবং নতুন কার্যকর হওয়া বর্ধিত ট্যারিফের প্রভাবও বিলে যুক্ত হয়েছে। এছাড়াও অতিরিক্ত লোডশেডিং হলেও মানতে নারাজ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মী হত্যার ঘটনায় অভিযুক্ত আটক
সিলেট নগরীর রায়নগর এলাকার একটি বাসায় তিনজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবুল মিয়াকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে রায়নগরে তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বাবুল।

তিন বছরের জন্য সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সিলেট ওয়াসা) বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার
সিলেট নগরীর একটি বাসায় স্বামী-স্ত্রী ও কাজের মেয়ের গলা কাটা মরদেহ পাওয়া গেছে। আজ (বুধবার, ১২ আগস্ট) সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

এসএসসির ফল প্রকাশ: পাশের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, সর্বোচ্চ ঢাকায় ও সর্বনিম্ন ময়মনসিংহে
প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ (সোমবার, ১০ আগস্ট) সকাল ১০টায় সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

দুপুরের আগেই তিন জেলায় ঝরলো ১৭ প্রাণ, আহত অন্তত ৩০
দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আজ (শুক্রবার, ৭ আগস্ট) সকালে সিলেট ও বগুড়ায় দু’টি বড় দুর্ঘটনার পাশাপাশি রাতের দিকে ঝিনাইদহে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান এক চালক।

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯
সিলেটের দয়ামীর নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছে। আজ (শুক্রবার, ৭ জুলাই) সকালে সিলেটের ওসমানীনগরে এ দুর্ঘটনা ঘটে।

সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
সিলেটের বহুল আলোচিত শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় একমাত্র প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি জয়নাল আবেদীন ও আবুল কালামকে খালাস দেওয়া হয়েছে।